শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে ডিএনসির অভিযানে মাদকসহ দুইজন গ্রেপ্তার

তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ সার্কেল, মিঠাপুকুর) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে গাঁজা, প্যাকার, ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

প্রথম ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার কাবিলপুর গ্রামে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলাম নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে মোঃ আলমগীর হোসেন (৩৫) কে একটি বাড়ি থেকে আটক করে। অভিযানে আলমগীর হোসেনের নিজ দেহ তল্লাশি করে একটি ডার্বি সিগারেট প্যাকেটের ভেতর থেকে ২৪ (চব্বিশটি) হিরোইনের পুড়িয়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক মূল্য প্রায় ২০,০০০ টাকা।

দ্বিতীয় ঘটনাটি ঘটে একই উপজেলার ঠাকুরদাস লক্ষ্মীপুর (খালাশপীর) গ্রামের দক্ষিণ দিকের বসতবাড়িতে। অভিযানে মোঃ আশরাফুল আলম গোলাপ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বসতবাড়ি তল্লাশি করে ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০,০০০ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুই অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ