শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে ডাকাত সন্দেহে আটক ২ যৌথ বাহিনী গিয়ে উদ্ধার

ডেস্ক নিউজ / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

রংপুরের পীরগঞ্জে ডাকাত সন্দেহ ৩ ব্যক্তিকে আটক করে গণপিটুনী দেয় গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়।

ঘটনাটি মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের পশ্চিমপাড়ায় ঘটেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পীরগঞ্জ থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার মিঠিপুর ইউপি’র একবারপুর গ্রামের মৃত, আব্দুস সাদেক প্রধান সাদার ছেলে মো: হিরা প্রধান (৪০) ও একই গ্রামের শাকিল মিয়া (৩২) এ সময় একজন কৌশলে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, গত ১লা মার্চ শনিবার দুপুরে এনায়েতপুর গ্রামের মৃত. বাবু রাম চন্দ্র বর্মণের ছেলে মোহন চন্দ্র বর্মণের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশীর কথা বলে দেড় ভরি সোনা রুপা ও নগদ ৪০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। ঘটনার দিন একই কৌশলে ওই গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশী করতে চাইলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় গ্রামবাসী ধাওয়া করলে একই গ্রামের কোমদ চন্দ্র বর্মনের ছেলে দিনোবন্ধু বর্মনের বাড়িতে আশ্রয় নেয়। ঘটনাটি মহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ দেখা দেয়। এক সময় উত্তেজিত এলাকাবাসী তাদের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুকসহ সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভ‚ক্তভোগী মোহন চন্দ্র বর্মন সাংবাদিকদের বলেন, এখানে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে একজন আমার বাড়ি থেকে দেড় ভরি সোনা,রুপা ৪০ হাজার টাকা গত শনিবার বাড়ির সবাইকে জিম্মি করে ডাকাতি করে নিয়ে যায় আমি এদের শাস্তি চাই।

পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে নিয়ে আসা হয়েছে। তারা পীরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ