শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে কুড়ালে কোপে শিশুর মৃত্যু আটক ৫

ডেস্ক নিউজ / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

রংপুরের পীরগঞ্জে এক মাদকাসক্তের কুড়ালের কোপে প্রাণ গেল বেলাল নামের এক শিশুর। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের শিশু পুত্র বেলাল হোসেন (১২) শুক্রবার বিকালে বাড়ির পার্শ্বের বড়দহ বটতলা নামক স্থানে গরুর ঘাস আনতে যায়। এ সময় মাদকাসক্ত বিটুল মিয়া ওই স্থানে শিশু বেলালের সাথে অশালীন ভাষায় কথা বলে । এক পর্যায়ে শিশু বেলাল মাদকাসক্ত বিটুলের সাথে তর্কে জড়ায়। এর কিছুক্ষণ পরে ক্ষিপ্ত বিটুল তার হাতে থাকা পশু কুড়াল দিয়ে শিশু বেলালের মাথায় কোপ মারে। এতে বেলালের মাথা ফেটে রক্তাক্ত হয়। তার সাথে থাকা অন্য দুই শিশু চিৎকার দিয়ে দৌড় দেয়। শিশুদের চিৎকার শুনে আশ পাশের লোকজন এগিয়ে আসলে মাদকাসক্ত বিটুল পালিয়ে যায়।

পরে এলাকাবাসী রক্তাক্ত শিশু বেলালকে উদ্ধার কওে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দ্রুত শিশু বেলালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ৮ টায় রংপুর নেয়ার সময় পথিমধ্যেই শিশু বেলালের মৃত্যু হয়।

শিশু বেলালের মৃত্যুর সংবাদ পেয়ে হাসারপাড়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি এম.এ ফারুক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষিপ্ত এলাকাবাসীকে শান্ত করেন এবং খুনি বিটুলের নানা, নানী, ২ মামাসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।

শনিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ খুনি বিটুলকেও আটক করেছে। খুনি বিটুল উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের রাঙ্গা পুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। সে তার নানা বাড়ী হাসারপাড়া গ্রামে বসবাস করতো। শনিবার গ্রেফতারকৃতদের রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ