শিরোনাম
রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

রংপুরের পীরগঞ্জে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হলে চার ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ১০ লাক টাকা জরিমানা করা হয়েছে এবং স্কেভেটর দিয়ে চিমনীসহ ইটভাটার কিলন ভেঙ্গে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) দিনভর পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় এবং মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন। প্রসিকিউটর ছিলেন, রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাসউদুর রহমান।

অভিযানে পীরগঞ্জ উপজেলার জাহিদপুর, জয়পুর, শ্রীরামপুর ও লালদিঘী এলাকায় মেসার্স এইচ এম বি ব্রিকস, মেসার্স তিথি ব্রিকস, MTB ব্রিকস ও এস এল বি ব্রিকসসহ চার ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় রংপুর জেলা পুলিশ ও পীরগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ, সেনা বাহিনীর সদস্যবৃন্দ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডারসহ র‍্যাব সদস্যবৃন্দ এবং পীরগঞ্জ সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইটভাটায় কৃষি জমির উর্বর মাটির ব্যবহার কমানোসহ পরিবেশের ক্ষতিসাধণ রোধে এবং বায়ুদূষণ কমাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ