শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

রংপুরের তারাগঞ্জে বাসচাপায় ইজিবাইক চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

রংপুরের তারাগঞ্জে উল্টো পথে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ বুধবার (২২ অক্টোবর) সকালে দিনাজপুর–রংপুর মহাসড়কের ইকরচালী বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত আরো একজনকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ভাই ভাই মুরাদ ক্লাসিক পরিবহনের এক টি বাস ইকরচালী বাস স্ট্যান্ডে এসে হঠাৎ উল্টো পথে প্রবেশ করে। তখন বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিতে চাপা দিয়ে সড়কের পাশের দোকানের সামনে থাকা একটি পিলারে গিয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক মোতালেব হোসেন।

এ প্রসঙ্গে পাশের দোকানদার আতিয়ার রহমান বলেন, ‘আমার দোকানের সামনেই দুর্ঘটনাটি ঘটে। দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিলাম হঠাত দেখি বাসটা বাম দিক থেকে ছেড়ে ডান দিকের লেনে দ্রত গতিতে ঢুকে যায়। এ সময় ডান দিক থেকে আসা ইজিবাইকটি সরতে না পরে নিচে পড়ে যায়। মুহূর্তেই ইজিবাইক চালকের মৃত্যু হয়।’

আরেকজন দোকান মালিক জিয়াউর প্রামানিক বলেন, ‘এই স্ট্যান্ডে প্রায়ই দেখি উল্টো দিক দিয়ে গাড়ি আসে, বিশেষ করে বাসগুলো ওভারটেক করতে গিয়ে বিপদ ডেকে আনে।

এর আগেও এমন দুর্ঘটনায় অনেকের প্রাণ গেছে। কিন্তু প্রশাসনের কেউ ব্যবস্থা নেয় না।’

স্থানীয়রা জানান, ইকরচালী বাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলা ভেঙে পড়েছে। বাসচালকরা যাত্রী তুলতে ও নামাতে গিয়ে মাঝপথে গাড়ি থামান, আবার ওভারটেক করতে গিয়ে উল্টো পথে প্রবেশ করেন। এ নিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

দ্রুত দুর্ঘটনাকবলিত এলাকায় সিসিটিভি স্থাপন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা হাসানুল হক বলেন, এই এলাকায় ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশের টহল খুবই কম। সকালে অফিস ও স্কুলগামী সময়টায় দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

নিহতের পরিবার জানায়, তিনি তিন সন্তানের জনক। দীর্ঘদিন ধরে ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। প্রতিদিনের মতো সেদিনও ভোরে যাত্রী তুলতে বের হয়েছিলেন। কিন্তু অদক্ষ ও বেপরোয়া বাসচালকের কারণে প্রাণ দিতে হলো তাকে।

এ প্রসঙ্গে জানতে চাইলে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক চালক মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করি। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক ও মুরাদ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি ওভারটেক করতে গিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ে। এতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ