শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

রংপুরের তারাগঞ্জে ট্রাকের ধাক্কায় এক আটো যাত্রীর নিহত

ডেস্ক নিউজ / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

রংপুরের তারাগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল (৩১) নামের এক অটো যাত্রী নিহত হয়েছে। গত সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৭টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা বাজার এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশিরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টায় খিয়ারজুম্মা বাজার থেকে অটো চালক জিকরুল হক পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার মুশরুত ধুলিয়া গ্রামের আব্দুল জলিলকে নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক অটোটিকে ধাক্কা দিলে অটো চালক জিকরুল ও যাত্রী আব্দুল জলিল ছিটকে মহাসড়কেই পড়ে যায়।

এসময় ঘটনাস্থালেই আব্দুল জলিল নামের অটোর যাত্রী নিহত হন। এসময় স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় অটো চালক জিকরুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান একজনের নিহতের কথা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ