শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

রংপুরের তারাগঞ্জে এক মাদকসেবনকারীর জেল-জরিমানা

ডেস্ক নিউজ / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

তারাগঞ্জে মাদকসেবনের দায়ে লোকমান হোসেন (৩৯) কে জেল ও জরিমানা করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) গোপনে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা ভ্রাম্যমান আদালত এ সাজা দিয়েছেন। জেল ও জরিমানাপ্রাপ্ত মাদকসেবনকারী উপজেলা ইকরচালি ইউনিয়নের কাঁচনা শাহপাড়া গ্রামের মৃত রাহমোতুল্লাহ ছেলে লোকমান হোসেন।

আদালত সূত্র জানায়, অত্র এলাকায় দীর্ঘদিন থেকে মাদক সেবন করে যুব সমাজকে নষ্ট করছেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছেন। গোপনে খবর পেয়ে বরিবার বিকালে ৬টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা লোকমান হোসেনের বাড়িতে গিয়ে উপস্থিত হন। এসময় মাদক সেবনরত লোকমান হোসেনকে আটক করলে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবনের দায়ে লোকমান হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫’শত টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা জানান, মাদকদ্রব্য সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করা হচ্ছে এতে করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ