শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

রংপুরের গঙ্গাচড়ায় প্রধান শিক্ষকের বিকৃত কাণ্ড: বিয়ে ছাড়াই ২ বছর ধরে ছাত্রীর সাথে ‘বসবাস’!

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৫১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায়  প্রধান শিক্ষকের বিকৃত কাণ্ড, এক শিক্ষার্থীকে (১৮) বিয়ে না করে দুই বছর ধরে সংসার করার অভিযোগ উঠেছে সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।  প্রধান শিক্ষক হলেন উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান কুঠিপাড়া গ্রামের আব্দুল কাদের মাষ্টার (৫৫)। তিনি পাইকান কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, আব্দুল কাদের ইসলামি শরীয়ত মোতাবেক দুই বছর আগে ওই শিক্ষার্থীকে বিয়ে করেন। তবে মেয়ের বয়স কম হওয়ায় তখন কাবিন রেজিস্ট্রি করা হয়নি।মেয়ের বাবার অভিযোগ, বিয়ের পর থেকে কাদের ও তার দুই ছেলে ওই শিক্ষার্থীর সঙ্গে অমানবিক আচরণ করতে থাকে। তারা মেয়েকে যথাযথ ভরণপোষণ দেয় না এবং বিভিন্ন সময় নির্যাতন চালায়। কাবিননামা রেজিস্ট্রির জন্য চাপ দিলে কাদের টালবাহানা করতে থাকেন।

উক্ত অভিযোগে আরও বলা হয়, শনিবার সকালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা কাবিননামা রেজিস্ট্রির বিষয়ে এক সালিশী বৈঠকের আয়োজন করেন। কিন্তু কাদের ও তার পরিবার বৈঠকে উপস্থিত না হয়ে ওই শিক্ষার্থীকে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে শয়নকক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে তারা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে মেয়ের বাবা ও স্থানীয় লোকজনকে প্রাণনাশের হুমকি দেন যে মেয়ে উদ্ধারের চেষ্টা করলে খুন জখম করবে, সুযোগ পেলে মেয়েকে হত্যা করে লাশ গুম করবে। মেয়ের বাবা ও মেয়ের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি মিমাংসার কথা বলে সুকৌশলে এড়িয়ে যান।

এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, আমি অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ