শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

রংপুরের গঙ্গাচড়ায় জামায়াতের মোটরসাইকেল শোডাউনে মর্মান্তিক দুর্ঘটনা: প্রাণ গেল কর্মীর, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৮৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুর আলম (৫৮) নামের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউন চলছিল। শোডাউনটি আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় পৌঁছালে হাজীরহাট এলাকার মৃত মনছুর আলির ছেলে নুর আলম তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুর আলমের মোটরসাইকেলটি পিলারে ধাক্কা খাওয়ার পর তার পেছনে থাকা আরও কয়েকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে আরও তিনজন আরোহী আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শুনেছি, মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।”

এই দুর্ঘটনা নির্বাচনী উত্তাপের মধ্যে এলাকায় শোকের ছায়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ