শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

রংপুরের গংগাচড়ায় জামায়াত নেতার অবৈধ বালু লুট মর্মে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত!

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৫৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

২৫/১০/২৫ তারিখে ডিআরবি নিউজ ও প্রতিদিনের বাংলাদেশ নামক ২ টি অনলাইন পত্রিকায় জামায়াত নেতার বালু লুট মর্মে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে আলমবিদিতর ইউনিয়ন সভাপতির বরাতে বলা হয়েছে যে উক্ত ব্যাক্তি জামায়াতের ভোটার ও সমর্থক এবং তিনি জামায়াতের কোন পর্যায়ে কোন পদবীতে নেই। তারপরও উল্লেখিত মোখলেছার রহমানকে জামায়াত নেতা বানিয়ে সংবাদের হেডিং করা হলুদ সাংবাদিকতারি নামান্তর। একটি শ্রেণি পরিকল্পিতভাবে জামায়াতের ইমেজকে ক্ষুন্ন করার জন্য বিভ্রান্তী ছড়ানোর অপপ্রয়াশ চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই জামায়াতে ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সব ধরনের চাঁদাবাজী, টেন্ডারবাজী, অবৈধ দখল ও আইনবিরোধী কাজের ব্যাপারে সবসময় জিরো টলারেন্স। সাংবাদিকরা জাতীর বিবেক, আমরা সবসময় তাদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করি। আমরা আশা করি সংশ্লিষ্ট মিডিয়ায় আমাদের এই প্রতিবাদলিপি যথাযথ স্থানে প্রকাশ করে বিভ্রান্তি নিরসন করবেন এবং ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেতন হবেন।

মোঃ আশরাফুল আলম, 

উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গংগাচড়া উপজেলা, রংপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ