শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আশ্বাস দিলেন বিসিবি সভাপতি

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

আজ শনিবার (২৮ জুন) সকালে রংপুর ক্রিকেট গার্ডেনে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘রংপুরের স্বনামধন্য ক্রিকেটাররা আগেও জাতীয় দলে অবদান রেখেছে এবং এখনো তারা সক্রিয়ভাবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে আমরা কাজ করছি।’

বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট অঙ্গন বর্তমানে অনেক সমৃদ্ধ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই আমাদের র‍্যাঙ্কিং অনেক উন্নত। শীর্ষ পর্যায়ে অবস্থান করাও এখন শুধু সময়ের ব্যাপার। আগামী দিনের ক্রিকেটারদের মানোন্নয়নের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্যই আমাদের এই বিভাগীয় সফর।’

তিনি আরও বলেন, ‘আমরা খেলার মাঠ, স্টেডিয়াম, প্র্যাকটিস পিচ এবং সর্বোপরি ক্রিকেট দর্শকের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছি। অঞ্চলভিত্তিক খেলা ও ‘হান্ট প্রতিযোগিতা’র মাধ্যমে নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা হবে। যেসব মাঠ বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলোকে খেলার আওতায় আনতে সারা দেশে ১০০টি নতুন ক্রিকেট পিচ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

রংপুর বিভাগে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং প্রিমিয়ার লিগ আয়োজনের জন্য এই অঞ্চলকে ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিসিবির পরিকল্পনার মধ্যে রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হাসান সামি, বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা, সাবেক ক্রিকেটার নাসির হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা এবং জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ফারহান তানভীর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ