শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

ডেস্ক নিউজ : / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজা এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহা (১৬)।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বেরিয়ে ভাতিজি, স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন আশরাফুল। ভাতিজি স্নেহাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে স্ত্রী রুবিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তার। মীরবাগ বেইলি ব্রিজ পার হওয়ার পর কৃষি কলেজের সামনে পৌঁছালে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। এতে আহত হন আশরাফুল।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ