শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রংপুর জেলার কাউনিয়া থানা পুলিশ এক বিশেষ অভিযানে আজ বিকেলে হারাগাছ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় (মিস কেস নাম্বার-১১৩/২৫, তারিখ-২৭/০৮/২০২৫খ্রিঃ) আটকাদেশপ্রাপ্ত আসামি মিলন মিয়াকে কাউনিয়া থানাধীন হারাগাছ ইউনিয়নের নাজিরদহ মৌজাস্থ একতাবাজার থেকে গ্রেফতার করা হয়।

কাউনিয়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকাল ৫টা ১৫ মিনিটে একতাবাজারে অভিযান চালায়। অভিযানে নাজিরদহ (নামাটারী) গ্রামের মৃত সাহেব উদ্দিনের পুত্র মিলন মিয়াকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই গ্রেফতারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ