রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়।
ইউজিএস এর তথ্য মতে, এর উৎপত্তি স্থল ছিল ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে।
তাৎক্ষণিকভাব কোনো ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
এখন পর্যন্ত রংপুর বিভাগের নীলফামারী,কুড়িগ্রাম, পঞ্চগড়সব ৮ জেলা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের সময় রংপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
রাজধানীর একজন বাসিন্দা বলেন, আগে কখনো বিল্ডিং এভাবে কেঁপে উঠতে দেখিনি, পরিবার সহ সবাই নিচে এসেছি।
পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।