শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

রংপুরসহ দেশের তিন বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান-২’

ডেস্ক রিপোর্ট / ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে এক বার্তায় বৃষ্টিবলয়ের তথ্য জানিয়েছে। বিডব্লিউওটি এ বৃষ্টিবলয়ের নাম দিয়েছে ঈশান-২।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই প্রচণ্ড ভ্যাপসা গরমের ভেতরে ধেয়ে আসছে শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয় ঈশান ২। তবে দেশের তিন বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেটে সবচেয়ে বেশি সক্রিয় হবার কথা রয়েছে।

এছাড়াও জানা যায়, এটি যখন দেশের ওপর আসবে তখন দেশের বাকি এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া এই ভ্যাপসা গরম বেশ কমে যাবে।

বিডব্লিউওটি বলছে, শক্তিশালী বৃষ্টিবলয়টি ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর সক্রিয় থাকবে। এর আগে থেকেই উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে।

এদিকে বুধবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ