শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

যারা পেছন থেকে খেলার চেষ্টা করছে, তাদের হাত ভেঙে দেওয়া হবে: সারজিস

ডেস্ক রিপোর্ট / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে নুরুল হক নুরের ওপর হামলার ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে তিনি এ প্রশ্ন তোলেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নুর ভাইয়ের ওপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না।

সারজিস বলেন, সেনাবাহিনী কখনো উপরের নির্দেশ ছাড়া একটি পদক্ষেপও নেয় না। সেনাবাহিনীর ভেতর থেকে কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো, তার জবাব সেনাপ্রধানকে দিতে হবে। একইসঙ্গে সেনাবাহিনীর ভেতরে কারা একটি রাজনৈতিক দলের সভাপতিকে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে, সেটাও খুঁজে বের করতে হবে।

তিনি আরও দাবি করেন, পুলিশের মধ্যকার যে আওয়ামী দালালরা এখনো রয়ে গেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

শেষে তিনি লেখেন, সেনাবাহিনী এবং পুলিশ নুরুল হক নূরকে ভালোভাবেই চেনে। তারপরও পরিকল্পনা করে তাকে রক্তাক্ত করা হয়েছে। যারা পেছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।

এর আগে এই ঘটনা নিয়ে আরেকটি পোস্ট করেন সারজিস। তিনি বলেন, প্ল্যান–বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। এ কারণে জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া–দক্ষিণপাড়া মিলে একাকার হয়ে গেছে। নূর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটি। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে সব দলকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এমন ঘৃণ্য হামলার নিন্দা জানাই। আওয়ামী লীগ যেমন অপরাধী, তেমনি এর দোসর, ‘বি টিম’ এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একই পথের পথিক, তাদের পরিণতিও একই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ