শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী

ডেস্ক নিউজ / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জের মহাসড়কে ঈদযাত্রায় যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তায় জেলার বিভিন্ন মহাসড়কে কাজ করছে সেনাবাহিনী। সেনা সদস্যরা নিয়োজিত থাকায় যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জে নেই যানজট।

শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে এ দৃশ্য দেখা গেছে। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই।

 

যানজট নিরসনে সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। এর ফলে স্বস্তিতে আছেন যাত্রীরা।

 

এ বিষয়ে ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া অঞ্চলের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির (পিএসসি, জি) বলেন, হাটিকুমরুল থেকে যমুনা সেতু এবং চান্দাইকোনা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহাসড়কে কাজ করছে সেনাবাহিনী। সিরাজগঞ্জ আর্মি গত জুলাই আন্দোলন থেকে অদ্যাবধি সিরাজগঞ্জের মানুষের জন্য এবং সিরাজগঞ্জের মহাসড়কে যেন কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ঈদযাত্রায় শুক্রবার মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে গতকাল বৃহস্পতিবার বিকেলের পর থেকে বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ায় যানবাহনের চাপ বাড়তে থাকে।

এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২০ হাজার ২৪১টি যানবাহন পারাপার হয়। গতকাল বুধবারের চেয়ে বৃহস্পতিবার যমুনা সেতু দিয়ে দুই হাজার দু’টি যানবাহন বেশি পারাপার হয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দু’পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দ ‘পাশেই দু’টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ