শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

যতদিন হাসিনা ভারতে থাকবে, ততদিন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: সারজিস

ডেস্ক রিপোর্ট / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সঙ্গে বিন্দুমাত্র আপোষ নয়। তিনি জানান, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশইনের মাধ্যমে এজেন্ট ঢুকে দিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত। তাই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে লিফলেট বিতরণকালে পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় সারজিস বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো মানুষের খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। যতদিন খুনি হাসিনা ভারতে আশ্রয়ে থাকবে, ততদিন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে। পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন ও বুড়িমারী স্থলবন্দরে চাঁদাবাজি হচ্ছে। এসব বন্ধ করে মানুষকে মুক্তি দিতে হবে।

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্নকে বৃথা যেতে দেয়া যাবে না উল্লেখ করে সারজিস বলেন, এই স্বপ্ন বাস্তবায়নে হাজারের বেশি মানুষ জীবন দিয়েছেন। যারা জীবন দিয়েছে, তাদের অর্ধেকের বেশি ১৮ বছরের নিচে।

পথসভা শেষে তিনি লালমনিরহাটের হাতীবান্ধায় লিফলেট বিতরণে অংশ নেয়। ওই সময় উত্তরঅঞ্চলের সংগঠক রাসেল মাহমুদসহ পথসভায় জেলা-উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ