শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

মোদিকে উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম পাঠাচ্ছেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম উপহার হিসেবে পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১১ জুন) দিল্লিতে বাংলাদেশের দূতাবাস সূত্রের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একটি অনলাইন সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে পাঠানো আমের চালান ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছে গেছে। খুব শিগগিরি সেটা মোদির বাসভবন সাত নম্বর লোককল্যাণ মার্গে‍ পাঠানো হবে।

কয়েকদিন আগেই গুজরাট রাজ্যে একটি সেতু ভেঙে পড়ে বহু মানুষ হতাহত হলে নরেন্দ্র মোদিকে চিঠি লিখে শোক জ্ঞাপন করেছিলেন প্রধান উপদেষ্টা। তার আগে ঈদ-উল-আজহার সময় মোদিও ড. ইউনূসকে চিঠি পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ