শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

ডেস্ক রিপোর্ট / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা তিন রাস্তার মোড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাহাংগীর আলম (৩৮)। তিনি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী টেকপাড়া গ্রামের মোহাম্মদ বখতিয়ারের ছেলে এবং সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পূর্ব গোঁয়াখালী থেকে জাহাংগীর আলম মোটরসাইকেলে পেকুয়া বাজারে যাচ্ছিলেন। ভোলাইয়াঘোনা তিন রাস্তা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। চমেকে নেওয়ার পথে রাত পৌনে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যুর সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সঙ্গে কথা বলেছে। এ-সংক্রান্ত বিষয়ে পরিবার কোনো অভিযোগ করবে না বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ