শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

মুরাদনগরে বিএনপি ও এনসিপি সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

কুমিল্লার মুরাদনগরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার আল্লাহ’র চত্বরে দুই পক্ষের মধ্যে ‍সংঘর্ষ হয়, যাতে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ মিছিলটি ছিল এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে ‘অপপ্রচারের প্রতিবাদে’। মিছিল শেষে ফেরার পথে পেছন দিক থেকে কিছু লোক তাদের উসকানি দিলে হঠাৎ করে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দুই পক্ষের মধ্যে তখন শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। আহতদের মধ্যে উভয় পক্ষের লোকজন ছাড়াও কয়েকজন সাংবাদিক রয়েছেন। তবে পুলিশের কোনো সদস্য আহত হননি বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

স্থানীয় বিএনপি নেতারা দাবি করছেন, তাদের পূর্বঘোষিত কর্মসূচির সময় এনসিপির লোকজন ‘আসিফ মাহমুদের নির্দেশে’ অতর্কিত হামলা চালায়।

বিএনপি নেতাদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল বলেও জানিয়েছেন তারা।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মুরাদনগর থানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ