শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে: ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সীরাতে রাসূল (সা.)-এর আলোকে আমাদের সমাজ গঠন করতে হবে। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা নেককার ও মুত্তাকি মানুষের হাতে দিতে হবে, যারা আল্লাহভীতি ও ন্যায়ের পথে চলেন।

তিনি বলেন, গত ৫৪ বছরে দেশের সম্পদ লুট হয়েছে। যারা এ সম্পদ লুট করেছে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারাও প্রকৃত দেশপ্রেমিক নয়। দ্বীনের স্বার্থে এবং বাংলাদেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, যুগ যুগ ধরে এ দেশে ভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়।

তিনি আরও বলেন, দেশের ইসলামিক দলগুলো সবসময় জনগণের কল্যাণ, সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রেখে আসছে। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য অটুট রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন্ন মত ও মতাদর্শ থাকলেও বৃহত্তর স্বার্থে ইসলামপন্থী দলগুলোর একত্রিত হওয়া সময়ের দাবি।

ধর্মীয় অধিকার রক্ষা, নৈতিক সমাজ গঠন এবং একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ