মিয়ানমারের আসন্ন নির্বাচন ঠেকাতে জাপানকে নেতৃত্ব দিতে আহ্বান জানিয়েছে বিশ্বের ১৭০টিরও বেশি নাগরিক সংগঠন। তাদের দাবি, সামরিক জান্তার এই নির্বাচন অবৈধ, যা গণতন্ত্র নয় বরং সহিংসতা ও দমন-পীড়নকে আরও উসকে দেবে।
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যার দিকে মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে উৎসব পালনের পাশাপাশি জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তখনই এ হামলা চালানো হয়। বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় শিশুদের শরীর।
এখানেই শেষ নয়, দেশটির কারেন রাজ্যে প্রতিরক্ষা বাহিনীর প্রতিরোধ ভেদ করে লে কে কাও শহরের অংশ পুনর্দখল করেছে সরকারি বাহিনী। থাইল্যান্ড সীমান্তের মিয়াওয়াড্ডি থেকে মাত্র ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই এলাকা এখন পরিণত হয়েছে রণক্ষেত্রে।