শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

মিঠাপুকুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিভিন্ন বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হন। এসময় তাঁরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করে দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফার্মাসিস্ট সাব্বির আহমেদ, ফার্মাসিস্ট রহিমা আক্তার, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলোজি) আসিফ সরকার, ল্যাব টেকনোলজিস্ট শরিফুল ইসলাম, সজিব মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এখনো ১০ম গ্রেড বাস্তবায়ন হয়নি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ