শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

মিঠাপুকুরে প্রত্যাশা ক্রয় -বিক্রয় কেন্দ্রের পরিচিত সভা ও গাছের চারা বিতরণ

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা (এমপিএইচডিও) এর আওতাধীন প্রত্যাশা ক্রয় বিক্রয় কেন্দ্র,কেন্দ্রনেত্রীর পরিচিতি সভা ও গাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রনেত্রীর পরিচিতি সভা শেষে প্রত‍্যেকের মাঝে প্রায় ২৫০ টি মেহগনি গাছের চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার, এরিয়া ম্যানেজার মোঃ শরীফুল ইসলামের সঞ্চালনায় পরিচালনা করা হয়।

এ সময় মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শামীম রানার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রেসক্লাব ও বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক,মেহেদী হাসান রিপুল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি শেখ সাদী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার উপদেষ্টা,মোছাঃ ছফুরা বেগম,ব্যবস্থাপক,মোছাঃ সুমিরা আক্তার। এরিয়া ম্যানেজার,মোঃ কামরুল ইসলাম।(এমপিএচইডিও) শাখা ম্যানেজার, মনতাছিবিল্লাহ মাঈনুল ইসলাম,আজিজুল ইসলাম। পায়রাবন্দ আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান। মিঠাপুকুর প্রেসক্লাবের সহ-সভাপতি,মোঃ হাফিজুর রহমান সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এবং সংস্থার কেন্দ্র নেত্রী সহ প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানটিতে সমন্বয়কারী হিসেবে ছিলেন,মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক,মো: সাজ্জাদুর রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন প্রত্যাশা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর।

মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শামীম রানা তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ