শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ৮২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। ওই যুবকের নাম সাজ্জাদুর রহমান সাজ্জাদ (২৭)। সে পায়রাবন্দ ইউনিয়নের শালাইপুর তেলীপাড়া গ্রামের কাঠমিস্ত্রি, শফিকুল ইসলামের পুত্র।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মিঠাপুকুর উপজেলার শালাইপুর তেলীপাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাজ্জাদ হোসেন বলদিপুকুর বাসস্ট্যান্ডে মোবাইল মেরামত এবং মোবাইলের যন্ত্রাংস বিক্রি করতেন। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত্রি আনুমানিক ৩টার সময়, সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে পরিবার এবং স্বজনরা তার খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন এলাকায় মাইকিং করেন। সেখানে তারা দাবি করেন, সাজ্জাদের মানুষিক সমস্যা রয়েছে। কেউ খুঁজে পেলে তাঁকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

সাজ্জাদকে খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার দুপুর আনুমানিক ১২ টার সময় সাজ্জাদের বাড়ি থেকে ৩০০ গজ দুরে জনৈক সোবহানের পুকুরে সাজ্জাদের মরদেহ ভাসতে দেখেন স্হানীরা। পরে পুলিশকে খবর দিলে মিঠাপুকুর থানা পুলিশ এবং সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, পোস্ট মর্টেমের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ