শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

মিঠাপুকুরে নার্সের বাসায় প্রসূতির ডেলিভারি, অবহেলায় ঝরে গেল নবজাতকের প্রাণ

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে সিনিয়র স্টাফ নার্স দুলালী বেগমের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, এক সপ্তাহ আগে কাফ্রিখাল ইউনিয়নের আলীপুর গ্রামের এক প্রসূতি চেকআপের জন্য মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দুলালী বেগম তাকে জানান, প্রসব বেদনা উঠলে যেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা হয়।

এদিকে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রসূতির প্রসব বেদনা শুরু হলে স্বজনরা দুলালী বেগমের কাছে যান। পরে দায়িত্বে থাকা এই নার্স নরমাল ডেলিভারির কথা বলে কৌশলে রোগীকে তার নিজ বাসায় নিয়ে যান। সেখানে চিকিৎসাগত অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, এর আগেও নার্স দুলালী বেগমের বিরুদ্ধে নিজ বাসায় অবৈধ গর্ভপাত ও ঝুঁকিপূর্ণ ডেলিভারি করানোর অভিযোগ উঠেছিল। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগীর স্বামী রিয়াজুল ইসলাম বলেন, আমি জানতাম দুলালী বেগম আগে থেকেই এসব কাজ করেন। তাই আমি তার সাথে যোগাযোগ করে তার বাড়িতে নিয়ে যাই। কিন্তু আমার বাচ্চাটি মারা যাওয়ার বিষয়টি মানতে পারছি না। হাসপাতাল কর্তৃপক্ষ যা ভালো মনে করবে তাই যেন করে।

অভিযুক্ত নার্স দুলালী বেগম বলেন, সে আমার আত্মীয়, তাই আমি ডেলিভারি করেছি। বাচ্চাটি পেটেই মারা গেছে। তবে বাসায় ডেলিভারি করানো আইনসঙ্গত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দেননি।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মিজানুর রহমান বলেন, বিষয়টি আমিও শুনেছি। দুলালী বেগম একজন সিনিয়র নার্স এবং আমাদের স্টাফ। তবে তার দায়িত্ব ডায়াবেটিস রোগীদের সেবা দেওয়া, প্রসূতিদের সেবা প্রদান করা তার কাজ নয়। উনি বাসায় এমন কর্মকাণ্ডে লিপ্ত আছেন এ বিষয়েও শুনেছি। এটি ঝুঁকিপূর্ণ একটি কাজ। যদি অভিযোগ পাই, অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ