শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

মিঠাপুকুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে সোহেল মিয়া (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত সোহেল মিয়া পূর্ব বড়বালা ইউনিয়নের ভোলার পাতার গ্রামের আজাদুল হক ওরফে ক্যাতার পুত্র। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে স্থানীয় মোনারুল চৌকিদার সোহেলকে বাড়ি থেকে ডেকে বালুয়া বাজারে নিয়ে যান। পরে তাকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী মিলনপুর গ্রামের আশরাফুল মেম্বারের বাড়িতে নিয়ে যান। আশরাফুল মেম্বার তার ভাতিজি জামাতার মোটরসাইকেল চুরির ঘটনায় সোহেলকে সন্দেহভাজন মনে করে নিজ বাড়িতে দুইদিন আটক রেখে অমানবিকভাবে নির্যাতন চালান।

নির্যাতনের একপর্যায়ে সোহেলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে বুধবার রাত ১০টার দিকে আশরাফুল মেম্বার স্থানীয় হাবিবুরের মাধ্যমে সোহেলের বাবা-মাকে ডেকে সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে গুরুতর অবস্থায় তাকে তাদের হাতে তুলে দেন। পরে অচেতন সোহেলকে বাড়িতে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা আজাদুল হক ওরফে ক্যাতা জড়িতদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ