শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

মিঠাপুকুরে খোড়াগাছ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রূপসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি সহকারী অধ্যাপক গোলাম রব্বানী। তিনি বলেন, জনশক্তি ও জনবলই বিএনপির মনোবল। সামনে আসন্ন নির্বাচনে সব ষড়যন্ত্র নস্যাৎ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের পাশে থেকে তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ইমন। তিনি বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শিক পরিবার। আমাদের লক্ষ্য ক্ষমতা নয় জনগণের অধিকার প্রতিষ্ঠা। যেখানে অন্যায় দেখবেন, সেখানে প্রতিবাদ করুন। জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় শক্তি। সংগঠনকে ঐক্যবদ্ধ রাখলেই আমরা বিজয়ী হব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মোজাহিদ। তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থান দেশের জন্য নতুন এক গতিপথের সূচনা করেছে। আমরা সেই আন্দোলনের চেতনা ধারণ করে এগিয়ে যাব।

সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শামসুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন খোড়াগাছ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আইয়ুব আলী, সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক লাবলু মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফখরুল ইসলাম বকুল এবং সাধারণ সম্পাদক এমরান আশিক প্রমুখ।

সভায় স্থানীয় নেতাকর্মীরা আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করতে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ