শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

মিঠাপুকুরে কাশফুল দেখতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর যমুনেশ্বরী কাশফুল দেখতে গিয়ে নদীতে গোসল করতে নেমে রিয়াজুল ইসলাম রুপম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ছড়ান শিবপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত রিয়াজুল ইসলাম রুপম মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের বাবুরহাট (বান্দের পাড়া) এলাকার নানার বাড়িতে থেকে লেখাপড়া করেন। তিনি গঙ্গাচড়া উপজেলার তালুক হাবু (দালালপাড়া) এলাকার মিজানুর রহমানের বড় সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, রুপম কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে দুপুরে যমুনেশ্বরী (বালুয়ার) নদীতে কাশফুল দেখতে গিয়ে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানায় হঠাৎ পানির স্রোতে তলিয়ে যান তিনি। দীর্ঘ সময় খুঁজে না পাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিয়াজুল ইসলাম রুপম ঢাকার উত্তরায় বসবাস করতেন। তিনি জুলাই ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। পাশাপাশি তিনি একাধিক ক্রিকেট ক্লাবের শিক্ষানবিশ ক্রিকেটার হিসেবেও পরিচিত ছিলেন।

হঠাৎ এই অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ