শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালেই স্ট্রোক করে মারা গেলেন ছেলে

ডেস্ক রিপোর্ট / ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গা পৌর এলাকায় হাঁটার সময় চায়না খাতুন (৬৩) নামের এক বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরই তিনি মারা যান।

মায়ের মৃত্যু দেখে ছেলে সাইফুল ইসলাম (৪৫) হাসপাতালেই মাথা ঘুরে পড়ে যান। দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

মাত্র ১০ মিনিটের ব্যবধানে মা ও ছেলের মৃত্যু—এমন হৃদয়বিদারক দৃশ্য দেখার পর হাসপাতালের রোগী, তাদের স্বজন এবং ডিউটিরত নার্সদেরও কাঁদতে দেখা যায়।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে এই হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটে।

বৃদ্ধা চায়না খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত আলাউদ্দিনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে চায়না খাতুন নিজ এলাকায় হাঁটাচলা করছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মহিলা সার্জারি ওয়ার্ডে ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স রোমানা খাতুন বলেন, বৃদ্ধা নারীকে ভর্তি করার কিছুক্ষণ পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসককে জানানো হয়। পরে জরুরি বিভাগ থেকে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, ওই নারীর জন্য ওষুধ কিনতে তার ছেলেকে ফার্মেসিতে পাঠানো হয়। ছেলে এসে মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালের সিঁড়ি দিয়ে নামার সময় মাথা ঘুরে পড়ে যান। পরবর্তীতে তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকেও মৃত ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইসরাত জেরিন জেসিকা বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত মায়ের চিকিৎসা চলছিল হাসপাতালে। পরে মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে সাইফুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ১০ মিনিটের ব্যবধানে দু’জনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এমন মৃত্যু খুবই কম দেখেছি। আমাদেরও অনেক খারাপ লাগছে। ডিউটি করতে গিয়ে এমন হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হতে হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ