শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

মায়ের চিকিৎসার জন্য স্বর্ণ বিক্রির টাকা নিয়ে ফেরার পথে ১২ লাখ টাকা ছিনতাই

ডেস্ক নিউজ / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দে মায়ের চিকিৎসার জন্য স্বর্ণ বিক্রি করে বাড়ি ফেরার পথে ১২ লাখ টাকা ছিনতাইয়ের শিকার হয়েছেন দুবাইফেরত এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার উপজেলার নান্দিনামধু আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। চিকিৎসার খরচ জোগাতে তিনি সিরাজগঞ্জ শহরে গিয়ে ১৩ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকার স্বর্ণ বিক্রি করেন। এর মধ্যে ১ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকা খরচ করে বাকি ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হন।

পথে হেলমেট পরা দুই দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে ছুরি দেখিয়ে নগদ টাকা, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল লতিফ বলেন, ‘বিষয়টি জানার পর আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। ভুক্তভোগী গতকাল ইফতারের পর থানায় এসে অভিযোগ দিয়েছেন। দোষীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ