শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

মাদ্রাসার সামনে অশোভন অঙ্গভঙ্গি, হাটহাজারীতে কওমী-সুন্নি উত্তেজনা; ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) সামনে অশোভন অঙ্গভঙ্গি করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় কওমী ও সুন্নীপন্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় টায়ার জ্বালানো ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাড়ে ৭টার পর থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙাামাটি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। হাটহাজারী বাজারের ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায়। গাড়ি ভাঙচুরের ঘটনায় বাসচালক মোহাম্মদ সেলিম আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরিয়ান ইব্রাহিম সকালে নিজের ফেসবুক আইডিতে ওই ছবি পোস্ট করেন। বিষয়টি জানাজানি হলে কওমি মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ তাকে পৌর সদর থেকে আটক করে। আটক হওয়ার পর তিনি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার মাহমুদ বলেন, জশনে জুলুসকে কেন্দ্র করে কওমী ও সুন্নিপন্থীদের মধ্যে কিছু ঘটনার জেরে উত্তেজনা চলছে। এ বিষয়ে আমরা কাজ করছি, পরে বিস্তারিত জানানো হবে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

এদিকে, উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করেন। আগামীকাল (রোববার) বিকেল তিনটা পর্যন্ত হাটহাজারী সদরে এ ধারা বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ