শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে- ওই এলাকার আজিজুর রহমানের ছেলে ইব্রাহীম আলী (৮) ও আব্দুর রহমানের মেয়ে তাবাসসুম (৯)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ইব্রাহীম আলী, তাবাসসুম ও আল-আমিনের ছেলে মাহাবুর রহমানসহ তিনজন মিলে বাড়ির পাশের ফলকুমার নদে ছোট জাল নিয়ে মাছ ধরতে গেলে খালে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে মাহাবুর রহমানকে (১০) জীবিত উদ্ধার করে। পরে ৩০ মিনিট পরে উদ্ধার হয় তাবাসসুম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর দ্বিতীয় শিশু উদ্ধারের আরও ১ ঘণ্টা পরে উদ্ধার হয় ইব্রাহীম আলী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন হোসেন জানান, সকালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দিপ মন্ডল বলেন, আমি সরেজমিনে গিয়ে দেখে এসেছি। তিনটি বাচ্চা একসাথে ফুলকুমার নদে মাছ ধরতে নামে। পানিতে পড়ে গেলে একজকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা। কিন্তু আরও দুইজনকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি। বিষয়টি খুবই মর্মান্তিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ