শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, নারীকে পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক / ৫৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় নাইজেরিয়ার নাইজার রাজ্যে এক নারীকে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। যারা এরসঙ্গে তাদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে সোমবার (১ সেপ্টেম্বর) জানিয়েছে, এক ব্যক্তি অভিযুক্ত ওই নারীকে মজা করে বিয়ের প্রস্তাব দেন। তখন তিনি মহানবীকে নিয়ে কটূক্তি করেন। যা আশপাশের মানুষ শোনেন। ওই সময় সেখানে উত্তেজনা তৈরি হয়। এরপর তার ওপর হামলা চালায় জনতা। এক পর্যায়ে শরীরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এ ঘটনা ঘটে যায়। ওই নারী খাবার বিক্রি করতেন।

নাইজেরিয়ার এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত তিন বছরে অন্তত দুইজনকে ইসলাম ও মহানবীকে নিয়ে কটূক্তি করার করার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে।

২০২২ সালে দাবোরাহ স্যামুয়েল নামে এক খ্রিষ্টান শিক্ষার্থীকে মুসলিম শিক্ষার্থীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে। তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইসলাম ধর্ম নিয়ে বিদ্রুপ করেন। গত বছর উসমান বুডা নামে এক কসাইকে একই অপরাধে পাথর মেরে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ