শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৭৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) বিপুল পরিমাণ পোলিং কর্মকর্তার কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এগুলো উদ্ধার করা হয়।

উক্ত স্থানে প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা রঙের একটি গাড়ি দ্রুতগতিতে এসে কয়েকটি বস্তা ফেলে চলে যায়। স্থানীয়রা প্রথমে সেগুলোকে ময়লার বস্তা ভেবে নিলেও বস্তাগুলো পরিষ্কার হওয়ায় তাদের সন্দেহ হয়।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলনেতা নাজমুল হাসান বাবু বলেন, ‘আমি স-মিলের কাজে ছিলাম। হঠাৎ একটি গাড়ি থেকে কয়েকটি বস্তা ফেলে যেতে দেখে আমার লোকজন এগিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা এসে এসব কার্ড উদ্ধার করেন।

পরে সেগুলো খুলে দেখা যায় ভেতরে রয়েছে হাজার হাজার এনআইডি কার্ড এবং নির্বাচনী সরঞ্জাম।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘কার্ডগুলো উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া সব কার্ডই গাজীপুর সদর এলাকার বাসিন্দাদের। অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, ‘এগুলো আমাদের এখানকার নয়, গাজীপুরের পুরোনো কার্ড মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ