শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান: রিপোর্ট

ডেস্ক রিপোর্ট / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। শনিবার (১৪ জুন) দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা (ইসরায়েল) আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছে, তা আগামী দিনে এই শাসনব্যবস্থার দখলকৃত সমস্ত অঞ্চল এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। আক্রমণকারীরা ইরানের একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হবে।’

ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র আরও বলেন, গত রাতের কাজের মাধ্যমে এই সংঘাত শেষ হবে না। ইরান হামলা চালিয়ে যাবে। এই কর্মকাণ্ড আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে এবং তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত করবে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে ১ হাজার সামরিক ঘাঁটির নেটওয়ার্ক নিয়ে গর্ব করে। ৮০টিরও বেশি দেশে কমপক্ষে ১ লাখ ৭০ হাজার সেনাও রয়েছে তাদের। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো মূলত বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব এবং সিরিয়ায় অবস্থিত।

ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান তাদের অভিযানের সাংকেতিক নাম দিয়েছে ‘ট্রু প্রমিজ ৩’।

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ইসরায়েলি নেতৃত্ব ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ শুরু করেছে’, তাই ইরান ইসরায়েলকে অক্ষত থাকতে দেবে না এবং দেশটিকে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত করতে ‘সর্বশক্তি প্রয়োগ’ করবে।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ইরানের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ