শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ’র ফেরত পাঠানো ১২ বাংলাদেশী আটক

মোঃ দুর্জয় হাসান  / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফের ফেরত পাঠানো ১২ বাংলাদেশীকে আটক করেছে কুড়িগ্রাম ২২ বিজিবির দিয়াডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা। শনিবার সকালে ভূরুঙ্গামারীর ভাষানীর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বিজিবি।

আটক বাংলাদেশী নাগরিকদের মাঝে ৪পুরুষ ৫নারী ও ৩জন শিশু কিশোর কিশোরী রয়েছে। তারা প্রত্যেকে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন বলে জানা যায়।

আটককৃতরা হলেন, আব্দুল মজিদ (৪২) ও এর স্ত্রী হালালি বেগম (৩৬), ছেলে হালাল (২০)। আতাউর রহমান (৩৮) ও এর স্ত্রী আনোয়ারা (৩৫), ছেলে আল আমিন (১৯), মেয়ে আরজিনা খাতুন (১৬), আল আমিনের স্ত্রী মনিষা বেগম (২০) ও তাদের ৯ মাস বয়সি শিশু পুত্র আবু বক্কর সিদ্দিক। এনামুল হক (৪০) ও এর স্ত্রী মর্জিনা বেগম (৩০) ও তাদের ছেলে ইদুল হাসান (১৬)। তারা প্রত্যেকেই ফুলবাড়ি উপজেলার বাসিন্দা।

তারা জানান, দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতে যান। কয়েকদিন আগে তাদেরকে আটক করে বিএসএফ। পরে শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারীর কোন এক সীমান্তের দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। পরে সীমান্ত থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারীয়া ভাসানীর মোড় থেকে তাদেরকে আটক করে বিজিবি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল-হেলাল মাহমুদ জানান, সীমান্ত থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে শনিবার বিকালে থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটককৃত সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ