শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ভূরুঙ্গামারীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি শোভনের পিতা গ্রেফতার

ডেস্ক নিউজ / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের পিতা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভূরুঙ্গামারী উপজেলার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় এজাহার নামীয় ও দুই মামলায় আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ