শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর

ডেস্ক নিউজ / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুরসহ আশপাশের বেশ কিছু এলাকা ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার রাত ৩টা ৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান।

তিনি বলেন, ভুটানের সামসি থেকে ২১ কিলোমিটার দূরে ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল। ঢাকা থেকে যার দূরত্ব ছিল ৩৭৭ কিলোমিটার। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ছাড়াও ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) এর তথ্য বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। উৎপত্তিস্থল নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এতে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে রংপুরে ভূকম্পন অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫। উৎপত্তি ছিল ভারতের আসাম। এ ছাড়া ৭ জানুয়ারি সকাল ৭টা ৭ মিনিটে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল ছিল নেপালের লেচিন অঞ্চলে। এর প্রায় দুই সপ্তাহ আগে গত বছরের ২১ নভেম্বর দুপুর ২টা ২ মিনিটে রংপুর ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ১ এবং উৎপত্তিস্থল ছিল রংপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ