শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

ডেস্ক রিপোর্ট / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পের আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের চারতলা থেকে লাফিয়ে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। এতে তার একজন শিক্ষার্থীর পা ভেঙে যায় বলে জানিয়েছেন তার বিভাগের বন্ধু রাফিজ খান।

জানা গেছে, তানজির হোসেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। ভূমিকম্পের সময় তিনি নিজ কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ আতঙ্কিত হয়ে চারতলা থেকে লাফ দিলে তার ডান পা ভেঙে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তানজির হোসেনের বন্ধু রাফিজ খান জানান, ভূমিকম্পের সময় ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলের চারতলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয় তানজির। এতে তার পা ভেঙে যায়। পরে বিভাগের সিনিয়র ও বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তানজির সেখানে চিকিৎসাধীন রয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে। ভূকম্পনের অবস্থান ছিল— অক্ষাংশ: ২৩.৭৭° উত্তর,দ্রাঘিমা: ৯০.৫১° পূর্ব (মাধবদী, ঢাকা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ