শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

ডেস্ক রিপোর্ট / ৫৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ওএমআর মেশিনে ভোট গণনা না করার সিদ্ধান্তে শিক্ষিকাকে হারিয়েছেন বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মরদেহ আনতে গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

আদিব বলেন, ‘ওএমআর মেশিনে ভোট গণনা না করে হাতে গণনা করার সিদ্ধান্ত ভুল ছিল। এই কারণে শিক্ষিকাকে হারিয়েছি আমরা।’

জাকসু নির্বাচনে ভোট কারচুপির মতো কোনো ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে তকমা লাগিয়ে দোষ চাপিয়ে নির্বাচন কমিশনকে ওএমআর মেশিনে গণনা বাতিলের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে একটি দল। এর নিন্দা জানাচ্ছি।’

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে শিক্ষিকার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান শিবিরের ভিপি প্রার্থী।

জাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পোলিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। সকালে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন হোসেন মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ