শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় ড. ইউনুস ও তারেক রহমানের শোক প্রকাশ

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ভারতের ঘটনায় শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এ দুর্ঘটনায় যে সকল পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বৃহস্পতিবার (১২ জুন) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে এই শোকবার্তা পাঠানো হয়।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনার ঘটনায় খবরে আমি মর্মাহত। এই কঠিন সময়ে আমরা ভারতের জনগণ এবং সরকারের সাথে রয়েছি। প্রয়োজনে আমরা যেকোনও ধরণের সহায়তা দিয়ে প্রস্তুত।

অপরদিকে আজ বৃহস্পতিবার তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি বলেন, হৃদয়বিদারক ঘটনা, বিভিন্ন দেশের ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি উড়োজাহাজ ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের ৫ মিনিট পরই মেঘানি এলাকার চিকিৎসকদের একটি হোস্টেল ভবনে বিমানটি আছড়ে পড়ে। এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয় ও ৬১ জন বিদেশি যাত্রী ছিল। বিদেশিদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগীজ ও একজন কানাডিয়ান ছিলেন। এছাড়া, পাইলট ও ক্রু ছিলেন ১২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ