শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ভারতের পাশে ইসরায়েল, পাকিস্তানের পাশে তুরস্ক!

ডেস্ক নিউজ : / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

পাকিস্তানের আজাদ কাশ্মীরে অবস্থিত মসজিদসহ নয়টি স্থাপনায় ভারতের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে এলো ইসরাইলের সমর্থন।

ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। বুধবার এক্স-এ এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, ‘সন্ত্রাসীদের জানা উচিত, জঘন্য অপরাধ করে তারা নিরাপদ থাকতে পারবে না। ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।

এদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ভারত প্রথম পাকিস্তানের আজাদ কাশ্মীরে হামলা চালায়। এর পেছনে সরাসরি প্রেক্ষাপট ছিল প্রায় দুই সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগামে সংঘটিত একটি সন্ত্রাসী হামলা, যেখানে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন মানুষ।

ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করছে, যদিও ইসলামাবাদ সেটা প্রত্যাখ্যান করেছে। এমনকি ভারতীয়দেরও অনেকে হামলার ধরণ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে।

বিরোধী দল কংগ্রেস দাবি করেছে, হামলার তিন দিন আগেই গোয়েন্দা তথ্য পেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি।

ভারতীয় সেনা ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র ‘জঙ্গি’ অবকাঠামো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ