শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ভারতের অভ্যন্তরে বিএসএফ-বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

ডেস্ক নিউজ / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদ্যোগে ভারতের কৃষ্ণনগর ক্যাম্পে বিএসএফ সেক্টরের উদ্যোগে বিএসএফ-বিজিবির সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্তে ভারতের অভ্যন্তরে কৃষ্ণনগরে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিজিবি এবং বিএসএফ উভয় বাহিনী তাদের নিজস্ব দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরাপদ সীমান্ত নিশ্চিতের পাশাপাশি সীমান্তের জনগণের নিরাপদ ও সুন্দর জীবনযাত্রা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে দুই দেশের সীমান্তের চলমান সমস্যা, সীমান্তে হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি না চালানো এবং যৌথভাবে কাজ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এই বৈঠকটি দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বৈঠক শেষে, উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করতে উপহার বিনিময় করা হয়। এই বৈঠকে ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআই শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবির ৫৮ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমেদ, কুষ্টিয়া বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা। অপরদিকে বিএসএফের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমান্ডেন্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ডেন্ট সুনীল কুমার, কমান্ডেন্ট বিপিন পান্থরি, কমান্ডেন্ট বি মধুসূদন রাও, কমান্ডেন্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ডেন্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ডেন্ট বিনোদ কুমার, কম্পানি কমান্ডার ভিতাশী ও কম্পানি কমান্ডার ভিড পালসহ সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় দিকে বাংলাদেশে ফিরে আসেন বিজিবি কর্মকর্তারারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ