শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

ভারতীয় কোম্পানির সাথে আড়াইশ কোটি টাকার চুক্তি বাতিল করেছে বাংলাদেশ

ডেস্ক নিউজ : / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১৮০.২৫ কোটি রুপি বা ২ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তি বাতিল করা হয়েছে। ডলার প্রতি ১২১ দশমিক ৭ ধরে যার মূল্য ২৫৫ কোটি টাকার বেশি।

ভারতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যমে শুক্রবার (২৩ মে) প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়। ইন্ডিয়া টুডে জানিয়েছে, কলকাতাভিত্তিক সরকারি প্রতিষ্ঠান গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) ভারতের স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া এক বিবৃতিতে জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের একটি অর্ডার বাতিল করা হয়েছে।

জিআরএসই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি পাবলিক সেক্টর সংস্থা, যারা নৌযান নির্মাণ ও মেরামতের কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের জন্য কাজ করে।

বাতিল হওয়া চুক্তির আওতায় বাংলাদেশের জন্য একটি উন্নত প্রযুক্তির সমুদ্রগামী টাগবোট নির্মাণের কথা ছিল, যা খোলা সমুদ্রে দূরপাল্লার টোয়িং ও উদ্ধার অভিযানে ব্যবহৃত হতো।

গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যসহ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগবোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ