শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ভারতকে ধর্ষণ ও সন্ত্রাস কবলিত দেশ আখ্যা দিয়ে ভ্রমণ সতর্কতা জারি করল আমেরিকা

ডেস্ক রিপোর্ট / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

ভারতের বিভিন্ন রাজ্যে অপরাধ, সন্ত্রাস এবং যৌন হেনস্থার ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া ভ্রমণ নির্দেশিকা জারি করেছে যুক্তরাষ্ট্র। ভারতের জন্য লেভেল ২ ট্রাভেল অ্যাডভাইসারি জারি করেছে আমেরিকা প্রশাসন। যার অর্থ, মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

অপরাধ ও সন্ত্রাসবাদের কারণ দেখিয়ে ভারতের বেশকিছু জায়গাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে গত ১৬ জুন ওই অ্যাডভাইসারি জারি করা হয়।

নির্দেশিকায় বলা হয়েছে, ভারতের পর্যটন এলাকায় যৌন নির্যাতনের প্রবণতা বাড়ছে। বিশেষ করে মহিলাদের একা ভ্রমণ না করার অনুরোধ করা হয়েছে। সন্ত্রাসবাদ এবং হিংসাত্মক কর্মকাণ্ডের ঝুঁকি উল্লেখ করে সীমান্ত অঞ্চল ও মাওবাদী অধ্যুষিত এলাকার নাম করে সেগুলোতে ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর, শ্রীনগর, গুলমার্গ, পহেলগাঁও সন্ত্রাস ঝুঁকিপূর্ণ এলাকা। মহারাষ্ট্রের পূর্ব, তেলেঙ্গানার উত্তর, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ মাওবাদী দখলদারিত্বে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মেঘালয়, ওড়িশা ও পশ্চিমবঙ্গের রাজধানীর বাইরে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের পূর্বানুমতি নিতে বলা হয়েছে। মণিপুরে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

এই ভ্রমণ নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ কটাক্ষ করে লেখেন, মোদি ও তাঁর সমর্থকরা এবার জোর ধাক্কা খেলেন। যুক্তরাষ্ট্রই বলছে ভারত ধর্ষণ ও সন্ত্রাসে বিপন্ন। কেরল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে মোদিকে খোঁচা দিয়ে বলা হয়, মোদির মুকুটে আরও একটি পালক যুক্ত হল।

বিশেষজ্ঞদের মতে, এই ভ্রমণ নির্দেশিকা কেবল নিরাপত্তা সতর্কতা নয়, বরং কূটনৈতিকভাবে মোদি সরকারের ভাবমূর্তির ওপরও আঘাত। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা সত্ত্বেও এমন সতর্কতা বিরাট অস্বস্তির কারণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের এই সতর্কতা আন্তর্জাতিক পরিসরে ভারতের নিরাপত্তা ও নারী সুরক্ষা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সরকারিভাবে এখনো কোনও জবাব না আসলেও, ভারতীয় রাজনীতিতে ইতোমধ্যেই আলোড়ন শুরু হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ