শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

ভাবির কাছে মাদকের টাকা না পেয়ে ভাতিজিকে হত্যা করল চাচা

ডেস্ক রিপোর্ট / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের রামুতে ভাবির কাছে মাদকের টাকা না পেয়ে ভাতিজি ফাতেমা বেগমকে (৩) কুপিয়ে হত্যা করেছে নুরুল হাকিম নামে এক ব্যক্তি।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যা শিয়া মোহাম্মদ শরীফ পাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম।

নিহত ফাতেমা বেগম একই এলাকার নুরুল আজিমের মেয়ে।

স্থানীয়দের বরাতে এসআই খোরশেদ আলম বলেন, শিশু ফাতেমা বেগমের আপন চাচা নুরুল হাকিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি মাদক সেবনের টাকার জন্য ভাই ও ভাবিকে প্রতিনিয়ত বিরক্ত করতো। বুধবার রাতেও নুরুল হাকিম ভাবির কাছে টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ভাবির ওপর রেগে বসে এবং তর্কাতর্কি শুরু করে।

তর্কাতর্কির একপর্যায়ে ধারালো দা দিয়ে ভাবিকে কোপানোর চেষ্টা চালায়। এতে ভাবি দৌড়ে পালিয়ে গেলেও ভাতিজি ফাতেমাকে সামনে পেয়ে মাথায় কোপ দেয়। এ সময় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশের এ উপ-পরিদর্শক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু ঘটনার পরপরই ঘাতক চাচা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ