শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল

ডেস্ক নিউজ / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরাইলের মোশাভ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

পুলিশ জনসাধারণকে সাবধানতা অবলম্বন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা।

ফায়ার ফাইটাররা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর করছেন তারা।

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেসের এক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র বাতাস এবং অত্যধিক গরমের কারণে একাধিক স্থানে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন ফায়ারফাইটার এবং একজন পুলিশ আহত হয়েছেন।

এর আগে, ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানান, আগুনের ফলে মোট নয়জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। যার মধ্যে সাতজন ফায়ারফাইটার এবং দুজন বেসামরিক নাগরিক।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এশতাওলের অগ্নিনির্বাপণ কমান্ড সেন্টারে পরিস্থিতি মূল্যায়ন করেছেন। পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও এতে যোগ দিয়েছেন। তারা আমেরিকা থেকে ফোনে অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ