শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

ব্যান্ডপার্টিসহ শতাধিক গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে সারজিস

ডেস্ক নিউজ / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কথা নয়, আমরা কাজ করে দেখাতে চাই। আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দেবে না।’

 

আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ব্যান্ডপার্টিসহ গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে যান সারজিস। কমিটির পদ পাওয়ার পর এবারই প্রথম নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন ও জেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি।

দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে পথসভায় সারজিস আলম বলেন, ‘আগামীতে বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে, মার্কা দেখে ভোট দেবে না। এত দিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। ভোটের আগের দিন যান আর কিছু টাকা ধরিয়ে দেন। আর ভোটের পরে যেকোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকেন।

নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না।’

তিনি আরো বলেন, ‘যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবেন তাদের আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না। ৫ বছরে যদি কোনো নেতার কাছে এক দিন কিছু নেন তাহলে পরবর্তী ৫ বছর আপনার রক্ত চুষে খাবেন। কোনো মেম্বার-চেয়ারম্যান, এমপি-মন্ত্রীকে সুযোগ দেওয়া যাবে না।

আমি আপনাদের সন্তান উল্লেখ করে সারজিস বলেন, ‘আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।

এ সময় আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘হামার সংগঠন থাকি তোমহার বাড়ি যামো, পন্থা লাপা, ভর্তা দিয়া খামো আর দেশটাক উন্নয়ন করির জন্য গল্প করিমো।’

এ সময় তার শোডাউনে জাতীয় নাগরিক পার্টি পঞ্চগড় জেলার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে তিনি যাত্রা পথে সাকোয়া, বোদা, তেঁতুলিয়া ও পঞ্চগড়ে পথসভা করেন। আজ নিজ উপজেলা আটোয়ারীতে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ